বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামের শৈলেন সহ ৭ জনকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে ২০১৯ সালে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরী মামলায় শৈলেন চন্দ্র দাশসহ ৭ জনকে আদালত জেল হাজতে প্রেরন করেন। ওই মামলায় দীর্ঘ তদন্ত শেষে বিগত ২৪ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে শৈলেনকে প্রধান আসামী করে ২৭ জনের বিরুদ্ধে চার্জসীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা সমীরণ চন্দ্র দাশ। রবিবার (১৯ সেপ্টেম্বর) শৈলেন চন্দ্র দাশসহ ৮ জন বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক ১ জনের জামিন মঞ্জুর করে শৈলেন দাশসহ ৭ জনকে জেল হাজতে প্রেরনের আদেশ প্রদান করেন।
উল্লেখ্য, উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপে বিভক্ত হয়। ২০১৯ সালের ১০ অক্টোবর সকালে সাবেক ছাত্রনেতা রতœদীপ দাশ রাজু ও শৈলেন চন্দ্র দাশের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে উভয় রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় যুবলীগ সাধারণ সম্পাদক কপিল কান্তি দাশ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘদিন আসামীগণ আদালতে হাজির না হওয়ায় পর গত বুুধবার (১৫ সেপ্টেম্বর) আদালত ১০ জন আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। ওই মামলায় গতকাল রবিবার (১৯ সেপ্টেম্বর) শৈলেন দাশসহ ৮ জন আসামী বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক ১ জনের জামিন মঞ্জুর করলেও বাকী ৭ জনকে কারাগারে প্রেরন করেছেন। অন্যান্য আসামীরা হলো – উৎপল দাশ, আশীষ দাশ, অনন্ত দাশ, অভিনয় দাশ, সুভাষ দাশ মিঠু, সুদিন দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com