বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়ার সমর্থনে পাঁচপাড়িয়া গ্রামে মতবিনিময় সভা

  • আপডেট টাইম বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ ছানু মিয়ার সমর্থনে পাঁচপাড়িয়া গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সর্দার সরাফ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি সাবেক মেম্বার মোঃ চান্দ আলী, সর্দার আরজত আলী, সাবেক মেম্বার মোঃ হারুন মিয়া, আব্দুল জব্বার, মোঃ ফরিদ মিয়া, মোঃ আদম আলী, মোঃ এখলাছ মিয়া, মোঃ আক্কাছ আলী, নোমান আহমেদ, জিতু মিয়া, হাজী আব্দুল হেকিম, সাবেক মেম্বার মোঃ পেরা মিয়া, মোঃ আশরব উদ্দিন, মোঃ তারা মিয়া, অচ্ছত আলী, করম আলী, আলী হায়দর, সাদেক আলী প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন-মোঃ সোহাগ মিয়া। মতবিনিময় সভায় বক্তারা আগামী ৩নং তেঘরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছানু মিয়াকে সার্বিকভাবে অকুনণ্ঠ সমর্থন জানান। তারা বলেন, তরুণ প্রজন্মের হাতেই আগামী দিনের বাংলাদেশ, তাই ছানু মিয়াকে নির্বাচিত করে তেঘরিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন তরান্বিত করতে হবে।
এ সময় ছানু মিয়া বলেন, লোভ লালসা নিয়ে আপনাদের নিকট আসিনি। আসছি আপনাদের সন্তান হয়ে আপনাদের সেবা করার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে। নিজেদের সন্তান-ভাই-বন্ধু হিসাবে আমাকে সহযোগিতা করুন। ইনশা আল্লাহ আমি আপনাদের সম্মান ও প্রতিশ্রুতি রক্ষা করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com