বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ

  • আপডেট টাইম বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন আদালত বন্ধ থাকার পর এ নির্বাচন অনুষ্ঠিত হচেছ। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আইনজীবি সমিতির প্রধান কার্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনে ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ প্রার্থী। নির্বাচন ঘিরে আদালতপাড়ায় বিরাজ করছে উৎসব আমেজ। প্রার্থীরা হলেন- সভাপতি পদে বর্তমান সভাপতি অ্যাডভোকেট মো. আবুল মনসুর চৌধুরী, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ও আব্দুল হান্নান চৌধুরী, সহ-সভাপতি পদে মোঃ ইলিয়াছ মিয়া, সালেহ উদ্দিন আহমেদ-(২), সাধারণ সম্পাদক পদে শেখ ফরহাদ এলাহী সেতু, মোঃ আব্দুল হাই (২), মোঃ জসিম উদ্দিন (৩), রাজিব কুমার দে ও মোঃ আতাউর রহমান (২), যুগ্ম সম্পাদক (প্রথম শাখা) পদে মনমোহন দেবনাথ, মোহাম্মদ মুছা মিয়া, জ্যোতিশ চন্দ্র গোপ ও হাবিবুর রহমান (২), যুগ্ম সম্পাদক (২য় শাখা) পদে মোঃ নুরুল আমিন তালুকদার, মুহিবুর রহমান বাহার, আজিজুর রহমান (১), লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক নরেশ চন্দ্র পাল, মোঃ শামীম আহমেদ, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, সেলিম আহমেদ, ফখর উদ্দিন, জাহিরুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য পদে মিজানুর রহমান (১), মুদ্দত আলী, আব্দুল মালেক, মুরলী ধর দাশ, মিহির কান্তি চক্রবর্তী, জুনিয়র সদস্য পদে মিনহাজ উদ্দিন আহমেদ, অমৃত চন্দ্র দাশ, গাজীউর রহমান ও রেজাউল করিম খান। নির্বাচন কমিশনের প্রধান হলেন বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শামসুল হকসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com