সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ কলেজ ছাত্র নিহত ॥ আহত ৩০ ॥ তাৎক্ষণিক অভিযানে আটক ২ শহরে গোয়েন্দা পুলিশের অভিযান ॥ অস্ত্র উদ্ধার ইরান ফেরত নবীগঞ্জের বাবুল ॥ ২০ দিন ছিলাম ভাত না খেয়ে যেদিকে যাই সেদিকে মিসাইলের শব্দ সুরমা চা-বাগানে গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার সাতছড়ির দুর্গম বনাঞ্চলে ৫৪ কেজি গাঁজা ও ১৫ পিস বোতল বিয়ার জব্দ লাখাইয়ে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় হাতেনাতে যুবক আটক জীবন যুদ্ধে পরাজিত ॥ এইচ.এম. জিলাল-সৌদি আরব শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম জামে মসজিদে ৮ বছর ধরে ফ্যানবিহীন বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী

চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট টাইম সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৩ সেপ্টেম্বর তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ উপলক্ষে আজ সোমবার তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানে এবং পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দেহান্তরিত হলেও তিনি আছেন চুনারুঘাটের মানুষের হৃদয়, মন ও শ্রদ্ধায়। মরহুম মুসলিম উদ্দিন পাকিস্তান আমল থেকে দীর্ঘকাল চুনারুঘাটের চেয়ারম্যান ছিলেন। তিনি শুধু চুনারুঘাটের কল্যাণেই নিবেদিত ছিলেন না। হবিগঞ্জের দু:খ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত থেকে রক্ষায় অসামান্য অবদান রেখেছিলেন। স্বেচ্ছাশ্রমের এ কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পান। দেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবেও তিনি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছিলেন। মুসলিম উদ্দিন চুনারুঘাটে অসংখ্য শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তরুন যুবনেতা হিসেবে তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। পাকিস্তান আমলে চুনারুঘাট থানা মুসলিম লীগের এবং পরবর্তীকালে বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। অসাম্প্রদায়িক চেতনার মানুষ হিসেবে তিনি চুনারুঘাটের শ্মশান কমিটিরও সভাপতি ছিলেন। তিনি চুনারুঘাট থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com