বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কুড়িয়ে পাওয়া শিশু ৪ দিন পর ফিরল মা-বাবার কাছে

  • আপডেট টাইম শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কুড়িয়ে পাওয়া শিশুকে চার দিন পর মা-বাবার কাছে তুলে দিয়েছে সদর থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে ওই শিশুকে সদর থানা পুলিশ তার মা-বাবার কাছে তুলে দেয়। সন্তান ফিরে পেয়ে ওই শিশুর অভিভাবকরা পুলিশের ভূয়সী প্রশংসা করেন। সদর থানার মিডিয়া অফিসার এসআই সজিব আহমেদ জানান, গত ৬ সেপ্টেম্বর বিজয়নগর উপজেলার আলীনগর গ্রাম থেকে ওমর ফারুক (১০) নামের এক স্কুল ছাত্র হারিয়ে যায়। ওই দিনই সন্ধ্যায় টহল পুলিশ পৌর বাসস্ট্যান্ড এলাকায় তাকে পায়। কিন্তু সে কোন নাম ঠিকানা বলতে পারেনি। অবশেষে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পিতা বাহার মিয়ার ঠিকানা পায়। চারদিন সদর থানা পুলিশের তত্ত্বাবধানে থাকার পর গতকাল ওসি মাসুক আলীর উপস্থিতিতে এসআই সনৎ চন্দ্র দেবসহ একদল পুলিশ ওমর ফারুককে তার পিতা-মাতার জিম্মায় দেয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com