মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শায়েস্তাগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে সংঘর্ষে শিশুসহ আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের পশ্চিম বড়চরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে শিশুসহ ১০ জন আহত হয়েছে। জানা যায়, ওই এলাকার মৃত আব্দুস সালামের পুত্র এমরান মিয়া একই এলাকার আব্দুল হকের দোকানে এক শিশুকে মারপিট করে। এ ঘটনায় আব্দুল হক প্রতিবাদ করলে এমরান মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এমরান মিয়া দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল হকের দোকানে হামলা, ভাংচুর চালায়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রুবিনা আক্তার, সেলিম মিয়া, শাফিয়া বেগম, আব্দুল হক, রুয়েল, দুলাল, মামুন, এমরান ও ৫ বছরের শিশু আসিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মামলার প্রন্তুতি চলছে।]ৎ

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com