শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে রেবা বেগম (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে। রেবা বেগম উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে আমড়াখাই গ্রামের শিপন মিয়ার স্ত্রী। পুলিশ জানায়, পরিবারের সকলের অগোচরে কীটনাশক পান করেন রেবা বেগম। পরে পরিবারের সদস্যরা তাৎণিক তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সমীরণ দাশের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে একদল পুলিশ লাশ বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com