বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বাহুবল উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বুধবার (৮আগস্ট) বিকেলে বাহুবল উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার। বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল কুমার দাশ, বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, উপজেলা যুবলীগ এর সাবেক সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা যুবলীগ এর যুগ্ম-আহ্বায়ক এম রশিদ ও আহমেদ ও সদস্য হুমায়ূন রশিদ জাবেদ, উপজেলা আওয়ামীলীগ এর নির্বাহী সদস্য আয়াত আলী সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বাহুবলে ৭ টি ইউনিয়নের মোট ৬২ জন গ্রাম পুলিশকে বাই সাইকেল বিতরণ করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com