বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ঢাকা সিলেট হাইওয়ে রোডে অবস্থিত ৩টি হোটেলকে ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট হাইওয়ে রোড এলাকায় মনিটরিংএ অংশ নেয় হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ শায়েস্তাগঞ্জ র‌্যাব-৯ একটি দল। হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাবার, মূল্য তালিকা না থাকা, খাবার পেপার দিয়ে ঢেকে না রাখা ইত্যাদি কারণে হোটেল হাইওয়ে ইন, হোটেল আল আমিন ও হোটেল বাঁশপাতাকে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com