বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটের কৃতিসন্তান আবু তাহের মুহাম্মাদ জাবের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি

  • আপডেট টাইম বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের কৃতি সন্তান আবু তাহের মুহাম্মাদ জাবের অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক পদে কর্মরত।
তিনি ১৯৯৪ সালে সহকারী কমিশনার পদে চাকরিতে যোগদান করে বিভিন্ন উপজেলা এবং মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তিনি মন্ত্রী পরিষদ সচিবের পিএস হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও থাইল্যান্ড প্রশিক্ষণ গ্রহণ এবং সরকারি কাজে শ্রীলঙ্কা, মলয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চীন, ভিয়েতনাম, ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
বৃন্দাবন সরকারি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু তাহের মুহাম্মদ জাবের ছাত্র জীবন থেকে সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন, এ সময় তিনি জাতীয় ও স্থানীয় পত্রিকায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেকে সংম্পৃক্ত রেখেছেন।
উল্লেখ যে, চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের রানীর কোট (সরকার বাড়ি) গ্রামের সমাজ সেবক মোঃ আব্দুল মত্তলিব এর বড় ছেলে আবু তাহের মুহাম্মাদ জাবের। তিনি বুয়েটের প্রতিষ্ঠাতা ভিসি জ্ঞানতাপস ড. এম এ রশিদ এর ভাতিজা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com