শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ২ সাংবাদিক সড়ক দুর্ঘটনায় আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ২ সাংবাদিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত শনিবার সকালে আজমিরীগঞ্জের বিরাট নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করেন।
জানা যায়, নবীগঞ্জ থেকে কিশোরগঞ্জ মিঠামইন মোটরসাইকেল যোগে যাওয়ার পথিমধ্যে আজমিরীগঞ্জের বিরাট নামক স্থানে মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহতরা হলেন, দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী ও জাতীয় দৈনিক গনকন্ঠ পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি নিরব তালুকদার। নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া জানান, সাংবাদিক নিরবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট আল হারামাইন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং সাংবাদিক হাসানের ডান হাত ভেঙ্গে গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com