শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পোদ্দার বাড়ি এলাকা থেকে ডাক্তারসহ ২ মাদকসেবী আটক

  • আপডেট টাইম সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পোদ্দার বাড়ি এলাকা থেকে ডাক্তারসহ দুই মাদকসেবীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। গতকাল রবিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজির আলীর নেতৃত্বে একদল সিপাহী ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে লালমনিরহাট জেলা সদরের হাতিবান্ধা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র বর্তমানে হবিগঞ্জের পোদ্দার বাড়ি এলাকার বাসিন্দা ডাঃ মিজানুর রহমান ও বহুলা গ্রামের হেলাল মিয়ার পুত্র আল আমিন। পরে মিজানকে ১৫ দিনের কারাদ- ও আল আমিনকে ২১ দিনের কারাদ- দেয়া হয়। সাথে প্রত্যেককে ১শ টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com