মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে শিশুকে ধর্ষনের অভিযোগে ১ ব্যক্তি আটক

  • আপডেট টাইম রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৩৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে এক শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের দক্ষিণ বরগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে স্থানীয় ব্যবসায়ী গেদু মিয়ার দোকানে গতকাল (শুক্রবার) একই গ্রামের ডুবাই প্রবাসীর শিশু মেয়ে আইসক্রিম কিনতে যায়। পরে চিৎকার করে শিশুটি বাড়িতে এসে গেদু তাকে ধর্ষণ করেছে বলে তার মাকে বলে। শিশুটির পরিবারের লোকজন দ্রুত উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গেদুকে (১৫) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। বুল্লা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন জানান, শুনেছি ধর্ষনের ঘটনা ঘটেছে। তবে মেয়ের পরিবার ভাল বলতে পারবে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গেদুকে থানা নিয়ে আসা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com