বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে পল্লী উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনা এসএমই ঋণ বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত করোনাকালীন প্রণোদনা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিআরডিবি মাধবপুর অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসএমই ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এম, এ, ফয়সাল চৌধুরী সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস পরিস্থিতিতে পল্লী এলাকার প্রান্তিক জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে এই এসএমই ঋণ অনুমোদন করেছেন। পল্লী উদ্যোক্তাদের মধ্যে এই ঋণের সেবামূল্য ফ্ল্যাট রেট পদ্ধতিতে বার্ষিক ৪% হারে প্রযোজ্য হবে। এই ঋণ অবশ্যই ফেরত যোগ্য। যে যে খাতের জন্য এই ঋণ নিচ্ছেন তাকে সেই খাতে টাকা বিনিয়োগ করতে হবে। বিআরডিবি মাধবপুর অফিসের মাধ্যমে ৯ জন পল্লী উদ্যোক্তার মধ্যে মোট ৯ লক্ষ ৫০ হাজার টাকা বিতরন করা হবে। ঋণ বিতরণে অনান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াসিম তালুকদার, ইউসিসিএ, লিঃ চেয়ারম্যান ফজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত আরা সুলতানা, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কর্মকর্তা, তথ্য কর্মকর্তাসহ বিআরডিবি অফিসের কর্মকর্তা কর্মচারীসহ ঋণ গ্রহীতাগণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com