বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের নয়া কমিটি ॥ আবু সাঈদ চৌধুরী কুটি সভাপতি আহমেদ ফয়সল সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাষ্ট্রস্থ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ আগষ্ট জ্যাকসন হাইটস্থ খাবার বাড়ী রেস্টুরেন্টে আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মুজিবুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ এর পরিচালনায় সভায় সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেল বিগত দিনের কার্যক্রমের উপর রিপোর্ট পেশ করেন। পরে সভায় সর্বসম্মতিক্রমে বৃন্দাবন সরকারি কলেজ এলামনাই এসোসিয়েশনের ২০২১-২০২২ সালের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। নব কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আবু সাঈদ চৌধুরী কুটি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এম আহমেদ ফয়সল। নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে করতালির ও মিষ্টি বিতরনের মাধ্যমে অভিনন্দন জানানো হয়। সাধারণ সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে কার্যকরী কমিটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। নতুন কমিটির অন্যান্য সদস্যদের নামের তালিকা পরবর্তিতে জানানো হবে। সাধারণ সভা উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য নারায়ন দেব রায়, মোঃ ফজলুর রহমান চৌধুরী, এডভােকেট নাসির উদ্দিন, সভাপতি সৈয়দ মুজিবুর রহমান, মোঃ আজিদু মিয়া তালুকদার, মোঃ গাফফার আহমেদ, মোঃ ইব্রাহিম খলিল বারো ভূইয়া, মোঃ শফিউদ্দিন তালুকদার, মিয়া মোঃ আলমগীর, মোঃ ফরিদ উদ্দিন, আশিকুফনামান খান, প্রফেসর মোঃ আবদুর রহমান, মোঃ আশিকুর রহমান, মিয়া মোঃ আছকির, জাকির হোসেন চৌধুরী অসীম, মোতাচ্ছির দেওয়ান মনজু, জাহিদুল মুহিত খান, মোঃ শামসুল আলম শামীম, আবু সাঈদ চৌধুরী কুটি, বিঃ পদ সরকার, শিশির চন্দ্র বণিক, মাহমুদুল হক চৌধুরী, আবুল কালাম, সুকান্ত দাস হরে, মোঃ মঞ্জু চৌধুরী, ফসল আহমেদ, মুকিতুল ইসলাম, তুহিন তালুকদার, সাইফ আকঞ্জী প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com