বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাঙ্গালীভোজ, খতমে কোরআন ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হল হবিগঞ্জ আওয়ামী লীগের মাস ব্যাপি শোকের কর্মসূচি

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদৎবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য হবিগঞ্জ শহরের ৩২টি মসজিদের ইমাম কোরআন খতম করেছেন। এই কোরআন খতম, কাঙ্গালী ভোজ আর দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ হয়েছে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের মাসব্যাপি শোক কর্মসূচি। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমীতে কোরআন খতম শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সজিব আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও মেয়র আতাউর রহমান সেলিম। পরে মিলাদ পরিচালনা করেন চৌধুরী বাজার জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ পিরিজপুরী। দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। মঞ্চে ৩২জন ইমাম উপস্থিত ছিলেন।
পরে অনামিকা কমিউনিটি সেন্টারে স্বাস্থ্যবিধি কাঙ্গালীভোজে ১ হাজার ২শজনকে আপ্যায়ন করা হয়। ১ আগস্ট থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিটের মাধ্যমে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com