বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রোটারিয়ান ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় ফুড ভিলেজ রেস্টুরেন্টে ক্লাবের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়। ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান মোহাম্মদ নূরউদ্দিন জাহাঙ্গীরের পরিচালনায় ক্লাবের বোর্ড সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রোটারিয়ান পিপি তবারক এ লস্কর, রোটারিয়ান পিপি অধ্যাপক নজমুল হক, রোটারিয়ান পিপি মোঃ শরীফ উল্লাহ, রোটারিয়ান পিপি হারুনুর রশিদ চৌধুরী, রোটারিয়ান মোঃ জাহিদুল ইসলাম, রোটারিয়ান মোঃ শাহজাহান, রোটারিয়ান মনির হোসেন, রোটারিয়ান মোঃ নোমান খান, রোটারিয়ান হাফিজুর রহমান সুমন, রোটারিয়ান নজরুল ইসলাম, রোটারিয়ান প্রকৌশলী শহীদুল হক প্রমূখ।
প্রসঙ্গত, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল এর ২০২১-২০২২ মেয়াদের প্রেসিডেন্ট ছিলেন রোটারিয়ান তকাম্মুল হোসেন কামাল। গত মাসে তিনি ইন্তেকাল করলে ক্লাবের প্রেসিডেন্ট পদটি শূন্য হয়। এ পরিপ্রেক্ষিতে গতকাল ক্লাবের বোর্ড অব ডিরেক্টরস এর সভায় সর্বসম্মতিক্রমে চলতি মেয়াদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
ডাঃ সৈয়দ মুজিবুর রহমান পলাশ বর্তমানে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জনতা ব্যাংকের প্রাক্তন সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ মুজাম্মিলুর রহমান এর ছেলে। তাঁর মা মিসেস হাজেরা বেগম প্রাক্তন পরিবার কল্যাণ পরিদর্শক। তার বাসা এবং চেম্বার হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন রোডের মদিনা ডায়াগনস্টিক সেন্টার। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন হবিগঞ্জের বর্তমান সাধারণ সম্পাদক। প্রধান উপদেষ্টা আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব হবিগঞ্জ, উপদেষ্টা ন্যাশনাল ক্লাব হবিগঞ্জ এবং স্পন্দন ব্লাড ডোনার ক্লাব হবিগঞ্জ। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ এর আজীবন সদস্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com