বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নতুন ফগার মেশিনের মাধ্যমে পৌর এলাকায় ॥ মশক নিধন অভিযান শুরু করলেন মেয়র আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় নতুন ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান শুরু করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। গতকাল মঙ্গলবার সকালে প্রথমে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এবং পরে সার্কিট হাউজের পাশে মশক নিধন অভিযান উদ্বোধন করেন তিনি। প্রথম উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আমিনুল হক সরকার, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদসহ অন্যান্যরা। সদর হাসপাতালের পর ৮ নং ওয়ার্ডের সার্কিট হাউজের পার্শ্ব হতে মশক নিধন শুরু করেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্যাট শাহ জহুরুল হোসেন। মশক নিধন অভিযান উদ্বোধনকালে মেয়র আতাউর রহমান সেলিম বলেন, এডিসসহ মশক নিধনে এবং ডেঙ্গু প্রতিরোধে হবিগঞ্জ পৌরসভা বিশেষ অভিযান শুরু করেছে। তিনি বলেন, এ অভিযানের আওতায় হবিগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের আনাচে-কানাচে সর্বত্র মশক নিধনের ঔষধ স্প্রে করা হবে। এ অভিযানকে গতিশীল করতে ইতিমধ্যে হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে আধুনিক ৪টি নতুন ফগার মেশিন ক্রয় করা হয়েছে। চলমান মশক নিধন অভিযানে ৬ টি ফগার মেশিনের মাধ্যমে পৌর এলাকায় যথাযথভাবে ঔষধ স্প্রে করা হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে এবং স্বাস্থ্য সম্মত জীবন যাপনের জন্য পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। উদ্বোধনী শেষে মেয়র পৌরবাসীর মধ্যে সচেতনতা লিফলেট বিলি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com