সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

নবীগঞ্জে ব্যবসায়ীর সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাই

  • আপডেট টাইম সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের মুরাদপুর এলাকা থেকে এক ব্যবসায়ীর সাড়ে ৪ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২৯ আগস্ট) রাত ৯ টার দিকে মুরাদপুর জামেয়া মসজিদ সংলগ্ন রাস্তার উপরে এ ঘটনা ঘটে। ভিকটিম ব্যবসায়ীর নাম মো. খালেদ মিয়া (২২)। তিনি বানিয়াচং থানার হলদারপুর গ্রামের মাওলানা আব্দুল শহিদের ছেলে। নবীগঞ্জ মিম্বর টাওয়ার এর ব্যবসায়ী গ্রামীণ টেলিকম এর মালিক মো. খালেদ মিয়া বলেন, ‘আমার দোকানে বিকাশের লেনদেন করার প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়িতে যাওয়ার সময় মুরাদপুর এলাকায় মসজিদের সামনে আসার পর কয়েকজন লোক আমাকে ডাক দেয়। এতে আমি দাঁড়ালে আমার টাকার ব্যাগে হাত দেয় তারা। পরে আমি বলছি টাকার ব্যাগে হাত দেন কেন, বলার পর তারা আমাকে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে মাটিতে ফেলে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। তাদের কাউকে আমি চিনতে পারি নাই।’ তিনি বলেন, ‘আমার কাছে নতুন বাজারের এক ব্যক্তির টাকা পাওনা ছিল, ওনাকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এরকম ছিনতাই হবে কখনও ভাবি নাই।’ নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, এই বিষয়ে কোন অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com