বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ ॥ আপোষে নিষ্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে মাছ ধরাকে কেন্দ্র করে করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা আপোষে নিষ্পত্তি করা হয়েছে। গতকাল শনিবার (২৮ আগস্ট) বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তিকল্পে সভা অনুষ্ঠিত হয়। গত (১ আগস্ট) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া গ্রামের লোকজন ও করগাঁও গ্রামের লোকজন মাইকে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাখোয়া ও করগাঁও গ্রামে মধ্যবর্তী স্থানে আমন ক্ষেতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পরে অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার¡ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার পর সরেজমিন পরিদর্শনে করে উক্ত বিষয়টি সুষ্ঠুভাবে আপোষে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে বিষয়টি নিষ্পত্তিকল্পে সভা অনুষ্ঠিত হয়। সালিস বৈঠকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এর সভাপতিত্বে ও নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, নূর উদ্দিন (বীর প্রতিক), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ থানার ওসি মোঃ ডালিম আহমেদ, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, মিনি বাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মোজাহিদ আহমেদ, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, করগাঁও ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, বড় ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান আশিক মিয়া, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশীদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও শাখোয়া ও করগাঁও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন। উভয় পক্ষের লোকজন শান্তি প্রতিষ্ঠার ঘোষণা দিলে বিবদমান দুই পক্ষের মতামতের প্রেক্ষিতে দীর্ঘ শালিস বৈঠক শেষে বোর্ডের মাধ্যমে উভয় পক্ষকে হাতে হাত মিলিয়ে দেওয়া হয়। উভয় পক্ষের মাতবরেরা কুলাকুলিও করেন। পরে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে এসব কর্মকা- থেকে বিরত থাকার অনুরোধ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com