বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে পিন্টু রায় (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৩ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করা হয়। পিন্টু রায় পৌর শহরের ঘুমুটিয়া গ্রামের মৃত মাখন রায় এর ছেলে। সূত্র জানায়, পিন্টু রায় বেশ কিছুদিন যাবত অসুস্থ ছিলেন। গতকাল সোমবার উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে মারা যান তিনি। এ সময় তার স্ত্রী অনামিকা রায় নারায়ণগঞ্জে ছিলেন। খবর পেয়ে লাশ দেখে সন্দেহ হলে স্বামীকে হত্যা করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দেয়া হয়। অভিযোগের ভিত্তিতে এস আই ফজলে রাব্বি ময়নাতদন্ত শেষে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com