বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আইন-শৃংখলা কমিটির সভায় মিলাদ গাজী এমপি ॥ বাহুবলে পৌরসভা বাস্তবায়নে জোর প্রদক্ষেপ নেব

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৪৩২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেন, বাহুবল উপজেলা সদরকে পৌরসভা বাস্তবায়নে জোর প্রদক্ষেপ নেব। এছাড়াও সাটিয়াজুরী রেলওয়ে স্টেশনকে আধুনিকায়ন, বাহুবল কলেজে বঙ্গবন্ধু ম্যুারাল স্থাপনসহ চলিতাতলা-বাহুবল সদর হয়ে বাগান বাড়ি পর্যন্ত সড়কের সংস্কার কাজ অতি শিঘ্রই শুরু হবে। তিনি গতকাল সোমবার বিকাল ৩টায় উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিটির মুখ্য উপদেষ্টা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন। বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) আলমগীর কবীর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আফসানা আনজুম, মাওলানা তাজুল ইসলাম, ডাঃ বেনু দেব, নীহার রঞ্জন দেব প্রমুখ। সভায় বাহুবল বাজারের যানজট নিরসন, ফুটপাতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফিটনেস বিহীন গাড়ি চলাচল ও যত্রতত্র গাড়ি পাকিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও স্নানঘাট ইউনিয়ন পরিষদে গণটিকা কর্মসূচীতে সরকারি কাজে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com