বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

ইরাকে সুন্নিদের তিন শহর দখল

  • আপডেট টাইম সোমবার, ২৩ জুন, ২০১৪
  • ৬৫৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ইসলামি স্টেট ইন ইরাক ও লেভান্ত (আইএসআইএল) এর নেতৃত্বাধীন সুন্নি বিদ্রোহীরা ইরাকে তাদের দখলকৃত জায়গা বাড়িয়েছেন। গতকাল রোববার আনবার প্রদেশের কাইয়িম, আনাহ ও রাওয়া প্রদেশ দখল করে নেয় আল-কায়দা মদদপুষ্ট আইএসআইএল বিদ্রোহীরা। খবর: রয়টার্স, আল-জাজিরা।
ইরাকের কাইয়িম শহরটি প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী। সিরিয়াতেও রাষ্ট্রপতি বাশারের সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় আইএসআইএল। বিদ্রোহীরা এদিন ইরাকের উত্তরের শহর বেইজির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছেন। এ শহরেই রয়েছে ইরাকের সবচেয়ে বড় তেলক্ষেত্রটি। যদিও ইরাকের সরকারি বাহিনী সেই দাবি নাকচ করে দিয়ে বলেছে, তেলক্ষেত্র তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তা সূত্র জানায়, সুন্নিদের আক্রমণের মুখে রাওয়া, আনা ও কাইয়িম থেকে সেনাদের তুলে নেওয়ার পরই সকালে আইএসআইএল দ্রুত শহরগুলোর সম্পূর্ণ দখল নিয়ে নেয়। যদিও এ ব্যাপারে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামরিক কমান্ড এ বিষয়ে আপাতত কোন মতামত দিতে নারাজ। এদিকে সুন্নি বিদ্রোহীদের প্রবল আক্রমণের মুখে ইরাকে শিয়া সশস্ত্র যুবকরা বিভিন্ন শহরে খালি করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com