বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বাহুবলের মিরপুর থেকে মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার মিরপুর থেকে মাদক ব্যবসায়ী খোকন মিয়া (২৫) কে আটক করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত সোমবার রাত ১১টায় র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর বাজারে অবস্থান নেয়। এ সময় খোকনকে হাতেনাতে আটক করে। তার দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। সে উপজেলার মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর মধ্যপাড়া গ্রামের রফিক মিয়ার পুত্র। র‌্যাব জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। গতকাল মঙ্গলবার সকালে তাকে বাহুবল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। ওসি কামরুজ্জামান জানান, খোকনকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com