বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে রাস্তার দাবিতে নারী পুরুষের মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৫৮১ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জে রাস্তা আটকে গেট নির্মাণ করা হচ্ছে। রাস্তাটিতে চলাচলে বাধা দেওয়ায় স্থানীয়রা হাসপাতাল ও বাজারসহ জরুরি যাতায়াত করতে পারছেন না। এর প্রতিবাদে আন্দোলনে নেমেছেন এলাকাবাসী। গতকাল সোমবার দুপুরে আজমিরীগঞ্জ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ইলামনগর গ্রামের সহস্রাধিক মানুষ গেট নির্মাণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন। হবিগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দিয়েছে তারা। আন্দোলনরত এলাকাবাসী জানান, ইলামনগর থেকে আজিমনগর মসজিদ পর্যন্ত এক কিলোমিটার রাস্তাটি প্রায় একশ বছরের পুরোনো। দুইটি গ্রামের প্রায় তিন হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করেন। সোমবার আজমিরীগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক গোলাম ফারুকের লোকজনকে আজিমনগরের সড়কের পাশে গেট নির্মাণ করতে দেখা যায়। রাস্তা দিয়ে কেউ চলাচল করলে তাদের বাধাও দেওয়া হচ্ছে। স্থানীয় দুলভী বেগম বলেন, তিনি তার অসুস্থ এক আত্মীয়কে নিয়ে হাসপাতাল যাচ্ছিলেন। নির্মিতব্য গেটের কাছে গেলে তাদের চলাচলে বাধা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। অনেক দূর ঘুরে তাকে হাসপাতালে যেতে হয়েছে। কলেজ ছাত্র তানভীর আহমেদ, আলাই মিয়া, টিপু সুলতান, আব্দুর রহমান, রাজু মিয়া, আদর মিয়া ও ইয়াছিন আরাফাত বলেন, এই রাস্তা দিয়ে ইলামনগর ও আজিমনগরের প্রায় দুই হাজার মানুষ চলাচল করেন। স্কুল-কলেজ, বাজার ও হাসপাতালে যাওয়ার একমাত্র মাধ্যম এটি। সড়কটি বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী দুর্ভোগে পড়েছেন। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তারা সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহা সুমী বলেন, এ ব্যাপারে এখনও কিছু জানতে পারিনি। সরেজমিনে পরিদর্শনে গিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com