বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে টমটম চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৪১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে টমটম চার্জ দিতে গিয়ে নিলু মিয়া (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে একটি টমটম গ্যারেজে নিলু মিয়া চার্জ দিতে গেলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তার শরীর জলসে যায়। টমটম গ্যারেজের মালিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপরই লাশ রেখে সে সটকে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। নিহত নিলু মিয়া ওই উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রশিদ মিয়ার পুত্র। তার স্বজনরা জানায়, ওই টমটম গ্যারেজটির মাঝে অবৈধ বিদ্যুত সংযোগ ছিল। ফলে টমটম চার্জে লাগানোর সাথে সাথেই বিস্ফোরণ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com