শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শীঘ্রই বাজারে আসছে চিরযৌবন থাকার বড়ি!

  • আপডেট টাইম রবিবার, ২২ জুন, ২০১৪
  • ৪৬৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ মরণশীল মানুষ পাবে অমরত্ব, চিরযৌবন এমনটি ভাবতে কার না ভালো লাগে? অমরত্ব লাভের চেষ্টা তো আর আজ-কালকের ব্যাপার নয়। হাজার হাজার বছর ধরে সেই চেষ্টা চালাচ্ছে মানুষ। পুরাণেও আছে এমন চেষ্টা নিয়ে কাহিনী। অমরত্ব আর চিরযুবা হওয়ার জন্য সাত সমদ্র তেরো নদী সেচে অমৃত সন্ধানের পুরাণ কাহিনীর কথা আমরা জানি; কিন্তু মানি না। কারণ কাউকে তো আর তেমনটি হতে দেখা গেল না। কিন্তু সত্য সত্যই যদি এমনটি হয়? একটি বড়ি খেলেই যদি মানুষ হয়ে যায় চিরযুবা, অনন্ত যৌবনা? তখন? তখন তো আর না মেনে উপায় নেই। মানুষকে সেই বিশ্বাস দিতে গবেষণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তাঁরা জানিয়েছেন, মানুষকে চিরযৌবন দিতে তাঁরা শিগগিরই নিয়ে আসছেন এক মহৌষধ। এ ওষুধ মানুষের অকালবার্ধক্যকেই ঠেকাবে। সেই সঙ্গে আয়ুও বাড়িয়ে দেবে ১০ বছরের বেশি। বিজ্ঞানীরা বলেন, এ বিশেষ গবেষণার জন্য তাঁরা হাচিসন গ্লিফোর্ড প্রোজেরিয়া সিনড্রোমে (এইচজিপিএস) আক্রান্ত শিশুদের ত্বকের কোষ নিয়েছিলেন। এটি একটি বিরল রোগ। এতে আক্রান্ত শিশুরা দ্রুত বুড়িয়ে যায়। মোটামুটি ১২ বছর বয়সে সাধারণত তাদের মৃত্যু হয়। বিজ্ঞানীরা ‘র‌্যাপামাইসিন’ নামের এক ধরনের ওষুধ ব্যবহার করে ওই শিশুদের কোষকে সারিয়ে তুলেছেন। বিজ্ঞানীরা এ ওষুধকে বলছেন ‘চিরযৌবনের ওষুধ’। মানুষের অঙ্গ প্রতিস্থাপনের সময় এ র‌্যাপামাইসিন ব্যবহার করা হয় শরীরের প্রতিরোধব্যবস্থা দুর্বল করার জন্য। ইস্টার আইল্যান্ডের মাটিতে পাওয়া এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এটি তৈরি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com