সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গের কবিরপুরে সেলফি তোলা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ॥ আটক ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামে কিশোরীর সাথে সেলফি তোলা নিয়ে দুই দল লোকের সংঘর্ষে নারীসহ কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৪ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের রুবেল মিয়া (২৫) নামের এক যুবক একই গ্রামের জনৈক কিশোরীর সাথে সেলফি তোলার চেষ্টা করে। এ সময় ওই কিশোরীর ভাই রুবেলকে বাঁধা দিলে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় সুজন মিয়া, নিমাই উদ্দিন, কাওসার মিয়া, আহাদ মিয়া, আতাবুর মিয়া, শামীম মিয়া, জালাল মিয়া, রশিদ মিয়া, এবাদুর রহমান, নিজামুল, মন্নান, সাদেক মিয়া, ফয়ছল মিয়া, হামিদ মিয়া, দানা খাতুন, রিনা খাতুন, আছিয়া খাতুন ও টেটাবিদ্ধ অবস্থায় রুবেলকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওসি এমরান হোসেন বলেন, ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com