মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে করোনায় আরো ১ জনের মৃত্যু ॥ জেলায় নতুন আরো ৩৮ জন আক্রান্ত

  • আপডেট টাইম বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাহুবল উপজেলায় আরো ১ জন মহিলা মারা গেছেন। ৭০ বছর বয়স্ক মহিলার করোনা উপসর্গ দেখা দিলে গত ২৮ জুলাই নমুনা প্রদান করেন। এর পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করে চিকিৎসা গ্রহন করেন। ১ আগষ্ট তিনি মারা যান বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জল।
এদিকে গতকাল হবিগঞ্জ জেলায় নতুন করে আরো ৩৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। ১০৬ জনের নমুনা পরীক্ষার ৩৮ জন করোনা আক্রান্ত পাওয়া যায়। আক্রান্তের হার ৩৫.৮%। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৮ জন, বাহুবল উপজেলার ৭ জন, বানিয়াচং উপজেলার ৮ জন, চুনারুঘাট উপজেলার ২ জন, লাখাই উপজেলার ৫ জন ও নবীগঞ্জ উপজেলার ৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১১৪ জন। তন্মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৮০ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com