বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে শশ্মানের ডোবা থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে বাড়ীর পাশের শশ্মানের ডোবা থেকে সাহেরা খাতুন (৫৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রবিবার সকালে মাধবপুর থানা পুলিশ উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামের উত্তর পাড়া শশ্মানের ডোবা থেকে মৃত আব্দুর রেজ্জাকের স্ত্রী সাহেরা খাতুনের লাশ উদ্ধার করে। নিহতের ছেলে মহসিন মিয়া জানান, গত শনিবার রাত অনুমান ৮ ঘটিকার সময় মায়ের হাতের রান্না করা ভাত খেয়ে রাত্রিকালীন পাহাড়াদারের কাজে চলে আসি। পাহাড়া শেষে সকালে বাড়ীতে গিয়ে ঘরের দরজা খুলা দেখে মাকে খুজতে থাকি। খুঁজাখুজির এক পর্যায়ে গ্রামের লোকজন জমিতে কাজ করতে যাওয়ার সময়ে আমার মায়ের লাশ ডোবায় পড়ে থাকতে দেখে আমাকে ডেকে জানায়। ওখানে গিয়ে আমার মায়ের লাশ সনাক্ত করলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল রাজ্জাক জানান খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্টে লাশের গায়ে চিলা জখম পাওয়া গেছে। এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনার সঠিক তথ্য উৎঘাটনে কাজ করছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com