সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হাসপাতালে ১ ব্যক্তির মৃত্যু পরিবারের দাবী অবহেলা

  • আপডেট টাইম শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে অনুরুদ্ধ রায় (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার পরিবারের লোকজনের অভিযোগ, ডাক্তার ও নার্সের অবহেলাসহ সময়মতো অক্সিজেন সরবরাহ না করায় তিনি মারা যান। এ ঘটনা নিয়ে হাসপাতালে অনুরুদ্ধ রায়ের স্বজনদের সাথে নার্সদের বাকবিতন্ডার ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে তিনি করোনা ওয়ার্ডে মারা যান।
লাখাই উপজেলার ভবানীপুর গ্রামে মৃত অনিল চন্দ্র রায়ের পুত্র নিহত অনুরুদ্ধ রায়ের পরিবারের দাবী, অনুরুদ্ধ রায়ের করোনা উপসর্গ দেখথা দিলে গত বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তাকে অক্সিজেন সরবরাহ করা হয়নি। বার বার বলার পরও অক্সিজেনের ব্যবস্থা করা হয়নি। উপরোন্ত রোগীর স্বজনদের সাথে নার্সদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে গতকাল তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ কায়সার রহমান। তিনি বলেন, অক্সিজেনের কিছু সমস্যা রয়েছে, অচিরেই সমাধান হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com