শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনায় ২৮ জুলাই বুধবার বিকালে নবীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্টিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, এম এ আহমদ আজাদ, সরওয়ার শিকদার, মুরাদ আহমেদ, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, কার্যনির্বাহি সদস্য এম মুজিবুর রহমান, প্রেসক্লাব সদস্য আবু তালেব, নুরুজ্জামান ফারুকী, নাবেদ মিয়া, সাংবাদিক এটিএম ফোয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, আলী জাবেদ মান্না, নাজমুল ইসলাম, ইকবাল তালুকদার, আলাল মিয়া, শাহরিয়ার আহমদ শাওন, স্বপন রবি দাশ, জাফর ইকবাল প্রমুখ। মাওলানা নাঈম উদ্দিনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত সবাই নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল জাহান চৌধুরীর রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন। উল্লেখ্য নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল জাহান চৌধুরী গত ২৪ তারিখ করোনা ভাইরাসে আক্রান্ত হন। বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহন করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com