রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

কোর্ট স্টেশন ফাঁড়ির এসআই বিপুল পরিমাণ মাদকসহ ময়মনসিংহে আটক ॥ বরখাস্ত

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাদক বহনের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে আব্দুল মোমেন সিরাজী নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাসলিয়াবাতিয়া গ্রামের মৃত মোকসেদ আলী সিরাজীর ছেলে এবং হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়িতে কর্মরত। পুলিশ জানায়, গত ১৮ জুলাই এসআই মুমিন সিরাজী কাউকে কিছু না বলে বা জিডিতে কোনো নোট না দিয়ে কোর্ট স্টেশন ফাঁড়ি থেকে চলে যান। একই দিন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি থানার পাটগুদাম ব্রিজ মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস আটক করে। গাড়িতে তল্লাশি করে পেছনের সিটের নিচ থেকে একটি স্কুল ব্যাগে রক্ষিত ৬ বোতল ফেনসিডিল ও একটি কাপড়ের ব্যাগে মোড়ানো ১৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গাড়িটির ড্রাইভিং সিটে বসা পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এসআই আব্দুল মোমেন সিরাজীকে আটক করা হয়। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছে থাকা ফেনসিডিল ও গাঁজার স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ডিবি পুলিশ বাদি হয়ে মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করে।ৎ

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com