বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৫ হাজার টাকার জন্য ছোট ভাই’র হাতে বড় ভাই খুন

  • আপডেট টাইম বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪৪১ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামে জমির রমজমার ৫ হাজার টাকা নিয়ে ছোট ভাইর হাতে প্রাণ গেল প্রবাসী বড় ভাই গৌরাঙ্গ দাশ (৫৪) এর। নিহত গৌরাঙ্গ দাশ ওই গ্রামের মৃত গিরীন্দ্র দাশ ওরপে খোকার ছেলে। সোমবার (২৬ জুলাই) সকালে এই ঘটনাটি ঘটে। খুনের অভিযোগ করেছেন নিহতের পরিবার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ওসি ডালিম আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের কুয়েত প্রবাসী নিহত গৌরাঙ্গ দাশ (৫৪) প্রায় ৩ বছর পুর্বে দেশে আসেন। শারীরিক অসুস্থ্যতার কারনে তার কুয়েত যাওয়া হয়নি। তার জমি রমজমা দিতে চাইলে ছোট ভাই গোপেন্দ্র দাশ গপেন নিতে চায়। স্থানীয় লোকদের নিয়ে ২০ হাজার টাকা ধার্য্য হয়। ৩দিন পর টাকা দেয়ার কথা থাকলেও ৪ দিন পর ১৫ হাজার টাকা নিয়ে হাজির হন ছোট ভাই গপেন দাশ। বাকী ৫ হাজার টাকা নিয়ে দু’ভাইয়ে মাঝে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে ছোট ভাইয়ের কথায় ক্ষিপ্ত হয়ে বড় ভাই গৌরাঙ্গ দাশ একটি ছড় মারেন ছোট ভাইকে। এতে ছোট ভাই গোপেন্দ্র দাশ গপেন ক্ষিপ্ত হয়ে বড় ভাই গৌরাঙ্গ দাশের গলায় চেপে ধরে ঘরের দেয়ালের মাঝে ফেলে দেয়। এতে গৌরাঙ্গ দাশ মাটিতে লুটে পড়েন। পরিবারের লোকজন অজ্ঞান অবস্থায় গৌরাঙ্গ দাশকে সিলেট নিয়ে যাওয়ার পথে মারা যান। পরে তার মৃতদেহ নিয়ে বাড়িতে আসলে ছোট ভাই গোপেন্দ্র দাশ গপেন পালিয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com