সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরের পিয়াইম গ্রামে সংঘর্ষে ২৫ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে মহিলাসহ ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুুপুর ১টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। জানা যায়, ওই গ্রামের আবিদ মিয়া মেম্বারের সাথে একই গ্রামের নশু মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধসহ মামলা মোকদ্দমা চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আবিদ মিয়া ও তার লোকজন গরু দিয়ে নশু মিয়ার জমিতে ধান খাওয়াতে যায়। তখন নশু মিয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। এক পর্যায়ে আবিদ মিয়া, আজিজুর, বাবু মিয়া, হাফিজ ও তার লোকজন নশু মিয়াকে মারধোর করে। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুর্শেদ মিয়াসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু না পারায় মাধবপুরের সহকারি পুলিশ সুপার ও ওসিসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় মোস্তাকিন, বরজু মিয়া, বাবুল মিয়া, করিম মিয়া, মুহিবুল হাসান, মোবারক মিয়া, নশু মিয়া, শাহিন মিয়া, শাহিন মিয়া-২, আব্দুল হেকিম, মুহিবুর রহমান, মোশারফ, লাকি আক্তার, রিনা বেগম ও লাল বানুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com