বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৮০ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জুলাই) দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের নিকটবর্তী মহাসড়কের পাশে ব্রীজের উপর থেকে শেরপুর হাইওয়ে থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার গজনাইপুর ইউনিয়নের গালিব নূর ফিলিং স্টেশনের নিকটবর্তী মহাসড়ক ঘেঁষা ব্রীজের উপর বসে ছিলেন ওই ব্যক্তি। হঠাৎ মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মহাসড়ক ঘেঁষা ব্রীজের উপর রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, প্রায়ই ওই এলাকায় সে ঘুরাঘুরি করতো। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন বলেন, উদ্ধার হওয়া লাশের পরিচয় জানা যায়নি। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, অজ্ঞাত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com