বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের মা-মেয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪১২ বা পড়া হয়েছে

আজিজল ইসলাম সজিব ॥ বাহুবলের আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নান (৪৪) কে আটক করেছে র‌্যাব। গত শনিবার (১৭ জুলাই) গভীররাতে র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিগাম্বর বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত আব্দুল হান্নান বাহুবল উপজেলার হাজী মাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে। উল্লেখ্য যে, গত ১৮ মার্চ রাতে ভাড়া বাসায় অঞ্জলি মালাকার (৩২) এবং তার মেয়ে পুজা দাসকে (৮) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন নিহতের স্বামী সন্দিপ দাস বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে বাহুবল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এর সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নান কে গ্রেফতার করা হয়েছে। আটক আসামীকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com