মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আব্দুল বারী লস্করের রোগ মুক্তি কামনায় হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৮২ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সহযোগী সদস্য আব্দুল বারী লস্কর এর রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে গতকাল শনিবার বাদ এশা ক্লাবের নামাজঘরে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, সায়েদুজ্জামান জাহির, সদস্য শফিকুল আলম চৌধুরী, নুরুজ্জামান ভ’ইয়া মামুন, রাশেদ আহমদ খান, মুজিবুর রহমানসহ অন্যান্য সাংবাদিকগণ এতে উপস্থিত ছিলেন। বেশ কিছুদিন যাবত সাংবাদিক আব্দুল বারী লস্কর গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। রোগমুক্তির জন্য উনার পরিবার সকলের নিকট দোয়া কামণা করেন। পরে রোগমুক্তি কামণায় উনার জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com