বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে টিসিবির পণ্য ভাগ্যে জুটেনি নি¤œবৃত্তের “লাইনে মারামারি”

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৪৫৭ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ চলমান লকডাউন এবং ঈদুল আযহা উপলক্ষে গতকাল থেকে স্বল্প আয়ের মানুষের জন্য, ভর্তুকি মূল্যে তিনটি পণ্য বিক্রির ঘোষণা দেয়, সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি। তীব্র রোদ আর প্রচ- গরমের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অনেরেই মেলেনি টিসিবি’র পণ্য। এর আগে ঈদুল ফিতরের সময় টিসিবির পণ্য বিক্রি করা হলে ও এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেন ভোক্তারা। তবে এ বিষয়ে টিসিবি’র ডিলার ২ জন বলেন, কয়েকদিন আগে ডিলারদের টাকা জমা দিতে হয়। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে টিসিবির পণ্য নিতে নারী পুরুষদের উপছে পড়া ভীর লক্ষ্য করা যায়। পৌর এলাকার লালমিয়া বাজারের ডিলার ওবায়দুল মিয়া ও চর বাজারের ডিলার লিটন হোম রায় চৌধুরীর দোকানে রাস্তায় শত শত মানুষের। জন প্রতি ২ লিটার সোয়াবিন তৈল ও ২ কেজি চিনি ও ২ কেজি মশুরী ডাইল বিক্রি করার সময় চর বাজারে টিসিবির পণ্য ক্রয়ে লাইনে দাড়ানো অবস্থায় ধাক্কাধাক্কির এক পর্যায়ে মারামারি শুরু হলে ৪ জন ক্রেতা আহত হয়। এক পর্যায়ে ডিলার লিটন হোম রায় চৌধুরী টিসিবির পণ্য বন্ধ করে দেন। চলমান কঠোর লকডাউন এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে। লকডাউনের সময় ভোগ্যপণ্যের অস্বাভাবিক মৃল্যবৃদ্ধির কারণে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে গতকাল মধ্য বিত্ত শ্রেণির অনেকেই লাইনে দাঁড়িয়ে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পরে পণ্য না পাওয়ার কারণে অনেকেই বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com