বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে প্রবাসী যুবক হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৪৬৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রবাসী যুবক ফয়সল মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকালে নিহতের বড় ভাই শাহ মিল্লাদ হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ৪/৫ কে অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন। পরে ঐ রাতেই পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পুটিজুরী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী আফতাব উদ্দিন (৫০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আফতাব উদ্দিন উপজেলার মিরেরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র। উল্লেখ্য যে, গত রবিবার (১১ জুলাই) উপজেলার মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মুজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র প্রবাসী ফয়সল মিয়া (৩০) এর সাথে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছে। এ বিরোধের বিষয়টি আপোষ নিষ্পত্তির প্রেক্ষিতে রোববার অপরাহ্নে স্থানীয় মুরুব্বীগণ পুকুরের জায়গার সীম-সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। বিকাল সাড়ে ৩টার দিকে পুকুরের জায়গার সীমানায় খুঁটি গাঁথা অবস্থায় প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপর আহত ফয়সল মিয়াকে বাহুবল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফয়সল মিয়া অনুমান একবছর আগে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আফতাব উদ্দিনকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com