শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আজমিরীগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • আপডেট টাইম বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫৩৪ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর গ্রামের এক কিশোরী (১৫) ধর্ষনের শিকার হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় পৌরসভার কাঠ বাজারের হারুন মিয়ার বিল্ডিংয়ের ৩য় তলার বাসা থেকে ধর্ষককে আটক করা হয়। আটক আবু সাঈদ (২৪) সিলেটের বিশ্বনাথ উপজেলার সাতপাড়া গ্রামের কাজী রায়হান মিয়ার পুত্র। এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাইদ আকিজ গ্রুপের সেলস রিপ্রেজেনটেটিভ হিসেবে বেভারেজ গ্রুপ পাণীয়তে চাকুরী করেন, এর সুবাদে আজমিরীগঞ্জ পৌরসভার কাঠ বাজার এলাকায় হারুন মিয়ার বিল্ডিংয়ের ৩য় তলায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। এই বিল্ডিংয়ের ২য় তলায় ব্রাক অফিসে আয়ার কাজ করেন ধর্ষিতার মা কুলসুমা বেগম। সেই সুবাদে মেয়ের আসা যাওয়ায় আবু সাইদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ভিকটিম কিশোরীর সাথে। এক সময় সেই পরিচয় প্রেমে রূপ নেয়। এ অবস্থায় মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টায় মোবাইল ফোনে কিশোরীকে নিজের বাসায় ডাকে আবু সাঈদ। বাসায় যাওয়ার পর সুযোগ বুঝে কিশোরীকে ধর্ষণ করে আবু সাঈদ। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন আবু সাঈদকে আটক করে পুলিশ কে খবর দেয়। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম জানান-কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য কাল সকালে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ব্যপারে ধর্ষিতার মা কুলসুম আক্তার (৩৫) বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com