বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের ইকরামে পূর্ব শত্র“তার জের ধরে পুকুরে বিষ ঢেলে ২লক্ষাধিক টাকার মাছ নিধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩
  • ৫৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব শক্রতার জের ধরে বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামে পুকুরে বিষ ঢেলে প্রায় ২ লক্ষাধিক টাকা মূল্যের মাছ নিধন করা হয়েছে। গত মঙ্গবার রাতের কোন এক সময় ইকরাম গ্রামের হেলাল মিয়ার পুকুরে বিষ প্রয়োগ করে রুই, কাতল, ফ্রিগেট, মিরকা ও সিলবার মাছ নিধন করা হয়।
গতকাল বুধবার সকালে মাছ গুলো মরে পুকুরে ভেসে উঠে। প্রায় ১ থেকে দেড় কেজি ওজনের ৮ হাজার মাছের পোনা চাষ করা হয়েছিল এ পুকুরে।
জানা যায়, ৩০ শতক জায়গার উপর খনন করা এ পুকুরটিতে মালিক প্রায় ৬ মাস পূর্বে উল্লেখিত পরিমান মাছের পোনা চাষ শুরু করেন। মাছ গুলো বিক্রি উপযোগী হওয়ার সময় এ ঘটনায় পুকুর মালিকসহ গ্রামবাসী হতবিহ্বল হয়ে পড়েছে। শত্র“তার এ নমুনায় অনেকেই ক্ষোভ প্রকাশ করে মাছ নিধনকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
গ্রামবাসী সূত্রে জানা যায়, পুকুর মালিক হেলাল মিয়ার সাথে প্রতিবেশী কতিপয় লোকের মামলা চলছিল, ধারণা করা হচ্ছে এই মামলার জের ধরেই মাছ নিধনের মত এ নৃশংস ঘটনা ঘটানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com