বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মিলাদ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জুলাই) বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে এ ঘটনা ঘটে। মিলাদ মিয়া ওই গ্রামের কামরুল হোসেনের ছেলে। জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে শিশু মিলাদ বাড়ির পাশ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় পর পরিবারের সদস্যরা মিলাদকে না পেয়ে খুঁজতে থাকেন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে মিলাদকে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে মিলাদের মৃতদেহ ভেসে উঠতে দেখেন। পরে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় শিশু মিলাদের মরদেহ উদ্ধার করেন। আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন শিশু মিলাদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com