বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

নবীগঞ্জ গোপলার বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারনা

  • আপডেট টাইম শুক্রবার, ২০ জুন, ২০১৪
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে চলছে ব্যাপক প্রচার-প্রচারনা। প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য ব্যবসায়ী নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন। নির্বাচনে ৭ টি পদের জন্য ভোট লড়াইয়ে নেমেছে ৩১ জন প্রার্থী। প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষনা অনুযায়ী আগামী ২৮ জুন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্টিত হবে। উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রার্থী রয়েছেন ৫ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারন সম্পাদক পদে ২ জন, সহ-সাধারন সম্পাদন পদে ৪ জন, সাংগঠনিক সম্পাদন পদে প্রার্থী রয়েছেন ৫ জন, কোষাধ্যক্ষ পদে রয়েছেন ২ জন, এবং সদস্য পদে রয়েছেন ১০ জন।
খোজ নিয়ে জানাযায়, প্রায় দুইশত বছরের পুরাতন ঐতিহ্যবাহী গোপলার বাজার এ ইতিপূর্বে কখনও নির্বাচন হয়নি। আর বছরই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। তাই এ নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। ব্যবসায়ীদের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে যাচাই বাচাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন সাধারন ব্যবসায়ীরা। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন দেবপাড়া ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com