মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটে অনলাইন ব্যাংকিং করতে গিয়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন এক ব্যবসায়ী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৫৮৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পূবালী ব্যাংক থেকে হবিগঞ্জ ডাচ বাংলা ব্যাংকিং অনলাইনে টাকা পাঠাতে গিয়ে ৫০ হাজার টাকা খুইয়েছেন এক ব্যবসায়ী।
জানা যায়, গত ১৫ জুন বিকাল ৩টায় উপজেলার নয়ানী গ্রামের মৃত ইউসুফ উল্লার ছেলে ব্যবসায়ী কাউছার মিয়া চুনারুঘাট পূবালী ব্যাংক শাখা থেকে ডাচ বাংলা ব্যাংকিং অনলাইনে ৩ লাখ টাকা পাঠাতে ব্যাংকে যান। ব্যাংক কাউন্টারে গিয়ে ক্যাশিয়ারের সামনে ৩ লাখ টাকা অনলাইনে পাঠানোর জন্য রাখেন। এ সময় ওই ব্যবসায়ীর ৫’শ টাকার একটি ৫০ হাজার টাকার বান্ডিল কে বা কারা নিয়ে যায়। ঘটনাটি তাৎক্ষণিক কাউছার মিয়া ব্যাংক ম্যানেজার বাবুল চন্দ্র দাশকে জানাতে গেলে ব্যাংক ম্যানেজার মোবাইলে কথা বলতে থাকেন। অনেক কান্না কাটির পরও ব্যাংক ম্যানেজার এ ব্যাপারে কোন ব্যবস্থা নেননি।
এ ব্যাপারে ব্যবসায়ী কাউছার মিয়া বলেন, তাৎক্ষণিক ব্যাংক ম্যানেজার ঘটনাটির বিষয়ে ব্যবস্থা নিলে আমার টাকা এভাবে খুয়া যেত না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com