বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

প্রধানমন্ত্রীর নির্দেশে এমপি আবু জাহিরকে স্ব-স্ত্রীক বিএসএমএমইউতে স্থানান্তর

  • আপডেট টাইম রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে গতকাল দুপুরে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত ক্যাবিনে স্থানান্তরিত করা হয়। এদিকে গতকাল করোনায় আক্রান্ত সনাক্ত হওয়ায় সংসদ সদস্যের স্ত্রী হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারকেও সেখানে ভীর্ত করা হয়েছে। এমপি আবু জাহির ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলাজুড়ে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও তাদের জন্য প্রার্থনা করা হচ্ছে বলে জানা গেছে। গতকাল হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিনি ইউনিয়ন শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com