মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইউনিয়ন উন্নয়ন সমন্ব^য় কমিটি শীর্ষক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৫৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ইউনিয়ন উন্নয়ন সমন্ব^য় কমিটি শীর্ষক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এ ওয়ার্কশপে ৭৭টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, ৮টি উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনজিও, সাংবাদিক এবং জেলার বিভিন্ন বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন অতিরিক্ত সচিব ও জাইকার উপদেষ্টা স্বপন সরকার। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, আজমিরিগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতর আলী, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলীপ কুমার বনিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। সভায় বক্তারা বলেন, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগসহ সকল ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারলে দেশ অবশ্যই সুজলা-সুফলা হয়ে উঠবে। তাই স্থানীয় সরকার প্রতিনিধিগণ দেশের উন্নতি এবং সমৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com