মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

পাথারিয়া থেকে ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৪৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিবি পুলিশ অভিযান চালিয়ে নয় পাথারিয়া থেকে ১শ পিস ইয়াবা সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত ব্যাবসায়ী হচ্ছে বানিয়াচং উপজেলার নয়াপাথারিয়া গ্রামের রমীজ আলীর পুত্র মনিরুজ্জামান ওরফে মনির (২৪)। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১ টার দিকে হবিগঞ্জ ডিবির এস.আই মোজাম্মেল মিয়া, এস.আই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ ইকরাম সড়কের অভিযান চালায়। পুলিশ দেখে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে নয়াপাথারিয়া গ্রামের রমিজ মিয়ার বাড়ির সামন থেকে ইয়াবা ব্যাবসায়ী মনিরকে আটক করতে সক্ষম হন। এসময় তার দেহ তল্লাসী করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এব্যাপারে অপারেশন পরিচালনা ডিবির এস.আই মোজাম্মেল মিয়া জানান, তার দেওয়া তথ্যসহ বানিয়াচংয়ের চিহ্নিত ইয়াবা মাদক ব্যাবসায়ীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com