মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ পৌরসভার ১০ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ জুন, ২০১৪
  • ৫৯৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নতুন কোন কর আরোপ ছাড়াই নবীগঞ্জ পৌরসভার ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল বুধবার সকালে নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী পৌরসভার সভাকক্ষে সাংবাদিক সম্মেলনে এ বাজেট ঘোষনা করেন। বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৪২৫ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৩৪৬ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ২১ হাজার ৭০ টাকা। বাজেট অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি এটিএম নুরুল ইসলাম খেজুর। পৌর সচিব নুরে আলম সিদ্দিকীর পরিচালনায় এতে সহকারী প্রকৌশলী সুজিত বড়–য়া, প্যানেল মেয়র ১ ছাবির আহমদ চৌধুরী, প্যানেল মেয়র ২ শাহ রিজভী আহমেদ খালেদ, পৌর কাউন্সিলর এটিএম সালাম, আলাউদ্দিন আহমেদ, সন্তোষ দাশ, রুহুল আমিন রপু, সুন্দর আলী, রেখা রানী আচার্য্য, জাকিয়া আক্তার লাকি, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, যুগ্ম সম্পাদকসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাজেটে রাস্তাঘাট ব্রীজ কালভার্ট, ড্রেন নির্মাণ মেরামত, হাট বাজার উন্নয়ন, স্ট্রীট লাইট সম্পসারণ, পৌর ভবন নির্মাণ, স্যানিটেশন শতভাগ নিশ্চিতকরণ, জলাতংক প্রতিষেধক, শহরের সৌন্দর্য্য বর্ধন, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান, খেলাধুলা ও সংস্কৃতি মশক নিধন, বৃক্ষরোপন, আর্থিক অনুদান, পরিস্কার পরিচ্ছন্নতাসহ নানামূখী উন্নয়ন কার্যক্রম অন্তর্ভূূক্ত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com