মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে লকডাউনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান ॥ অর্থ জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ৫১৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জে ও লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার (২রা জুলাই) উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি মামলা ও ৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতার মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এছাড়া নবীগঞ্জ শহরে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ওসি মোঃ ডালিম আহমদের নেতৃত্বে পুলিশ বাহিনী শহরের বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ টমটম, মিশুক গাড়ী আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ১২টি বাজারে সকাল হতেই সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে দ-বিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১৩টি মামলা ও ৬ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। চলমান লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। লকডাউন চলাকালে শহরেরর বেশীর ভাগ দোকান পাট বন্ধ রয়েছে। ছোট ছোট যানবাহন ব্যতিত সকল প্রকার যানচলাচল বন্ধ রয়েছে। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর ক্যাপ্টেন এস এম নিয়াজসহ একদল সেনা। অপর দিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সরকারী নির্দেশনা বাস্তবায়নে থানা অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদের নেতৃত্বে পুলিশও কটোর অবস্থানে মাঠে রয়েছে। পুলিশ শহরে অবৈধ টমটম, মিশুক গাড়ী আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com